সৌরবিদ্যুচ্চালিত স্মার্টওয়াচ আনছে গারমিন

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:৩৬  
সৌরবিদ্যুচ্চালিত স্মার্টওয়াচ তৈরিতে কাজ করছে সুইস বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গারমিন। পাশাপাশি ডিভাইসটিতে উন্নত ভিউয়িং সুবিধাও দেয়া হবে। গেজেটটির পেটেন্টের বরাত দিয়ে এই খবর জানিয়েছে গিজমোচায়না। পেটেন্টের নথিতে বলা হয়, গারমিন তাদের ওএলইডি ডিসপ্লেতে এমন প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে কাজ করছে, যেটির মাধ্যমে ভবিষ্যতে স্মার্টওয়াচে চার্জ দেয়া যাবে। ওএলইডি ডিসপ্লের সাবপিক্সেলে দ্য ফটোভোলটায়িক সেল ছড়ানো থাকবে। গারমিন এরই মধ্যে বেশকিছু স্মার্টওয়াচ বাজারজাত করেছে, যেগুলো মেমোরি ইন পিক্সেল (এমআইপি) ডিসপ্লের মাধ্যমে সোলার চার্জিং চালু করে। তবে ওএলইডি ডিসপ্লের নতুন সোলার চার্জিং প্রযুক্তি এমআইপিকে ছাড়িয়ে যাবে। পেটেন্টকৃত নতুন চার্জিং প্রযুক্তি স্মার্টওয়াচে অধিক রিফ্রেশ রেট এবং সরাসরি সূর্যের আলোর নিচে ভালো ভিউয়িং অভিজ্ঞতা দেবে। ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে যখন নতুন স্মার্টওয়াচটি উৎপাদন করা হবে তখন এটি আরও উন্নত হবে। যদিও গারমিনের পক্ষ থেকে নতুন পেটেন্ট ও সৌরবিদ্যুৎ প্রযুক্তির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ডিবিটেক/বিএমটি